আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইঞ্জিন চালিত ভ্যান প্রদান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামের মুন্সিপাড়ার সেলিম হোসেনের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একটি ইঞ্জিন চালিত ভ্যান প্রদান করেন কাজিপুর মুন্সিপাড়া জামে মসজিদের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিপাড়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হাসান। এসময় উপস্থিত ছিলেন মসজিদের সহ-সভাপতি ইব্রাহিম মোল্লা, মোল্লাপাড়া মসজিদের ইমাম ইমরান মোল্লা, মনোয়ার হোসেন, জিয়াউল হক মাসুম, শাফিন হোসেন, মুন্সি আকরাম হোসেন, মেহেদী হাসান, এনামুল হক, তাইজুল হোসেন, আবু হানিফ মোল্লা, আজবাহার মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মুন্সি নাজমুল বলেন গত তিন বছর আগে সেলিম হোসেন আমার নিকট একটি ইঞ্জিন চালিত ভ্যানের জন্য আবেদন করেন। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আজ ইঞ্জিন চালিত ভ্যানটি উপহার দিতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করেন। তিনি বলেন সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে অসংখ্য মানুষের আত্ম কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। ছবি-সংগৃহীত

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *