চলে গেলেন সবার প্রিয় শিক্ষক হাজী ওমর ফারুক মোল্লা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামের কৃতী সন্তান, ঘোপ নরসিংহকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী ওমর ফারুক মোল্লা আর আমাদের মাঝে নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভোগার পর গত দশ দিন যাবত যশোরের ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিক্ষক।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।তিনি রেখে গেছেন স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা সন্তান।
শিক্ষা জীবনে অসামান্য অবদান রাখা এই মানুষটি গড়ে তুলেছেন অসংখ্য মেধাবী ছাত্র-ছাত্রী, যারা আজ দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে কাজ করে চলেছেন। তার মৃত্যুতে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয়দের মতে, তিনি শুধু একজন শিক্ষকই নন—ছিলেন একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
পরিবার-পরিজন, সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় বুধবার সকাল দশটায় ঘোপ ঈদগাহ মাঠে, এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *