ভোরে বাসের মরণকামড়: মোটরসাইকেল আরোহীসহ ৩জনের মৃত্যু

ভোরে বাসের মরণকামড়: মোটরসাইকেল আরোহীসহ ৩জনের মৃত্যু

স্ফুলিঙ্গ ডেক্স : ২২ মার্চ ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় এক ভয়াবহ চেইন দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোররাত চারটার দিকে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।

মহিপাল হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে সড়ক মেরামতের কাজ চলায় সেখানে নতুন স্পিডব্রেকার দেওয়া হয়েছিল। ভোরে একটি অ্যাম্বুলেন্স স্পিডব্রেকার পার হওয়ার সময় ধীরগতিতে চললে পেছন থেকে ‘শ্যামলী পরিবহন’-এর একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এ নিয়ে চালকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা চলাকালীন পেছনে আরও দুটি বাস ও দুটি মোটরসাইকেল দাঁড়িয়ে পড়ে।

ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা ‘দোয়েল পরিবহন’-এর একটি দ্রুতগতির স্লিপার বাস দাঁড়িয়ে থাকা বাস ও মোটরসাইকেলগুলোকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী ও দোয়েল পরিবহনের সুপারভাইজার নিহত হন। পরে আহতদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সড়ক বিভাগ স্পিডব্রেকার দিলেও সেখানে কোনো সতর্কতামূলক চিহ্ন বা পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানিয়েছেন, ১৫ দিন আগেই স্পিডব্রেকার দেওয়া হয়েছিল এবং সেখানে সাদা রঙ দিয়ে মার্কিং করা ছিল।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ চারটি বাস ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ফাইল-ছবি

আরো পড়ুন

নারী শিক্ষায় নতুন দিগন্ত ও প্রযুক্তিগত বিপ্লব : গোল্ডেন জিপিএ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *