যশোর-মাগুরা সড়কে  বাস-ইঞ্জিনচালিত ভ্যান সংঘর্ষ: প্রাণ হারালেন ২ জন

যশোর-মাগুরা সড়কে  বাস-ইঞ্জিনচালিত ভ্যান সংঘর্ষ: প্রাণ হারালেন ২ জন

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোরের বাঘারপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক এলাকায় একটি দ্রুতগামী পরিবহনের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের তিন যুবক—কবির (৩০), হানিফ ও আশিক (২৫) একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে খাজুরা থেকে নিজ গ্রাম শতখালির দিকে যাচ্ছিলেন। ভ্যানটি বাঘারপাড়ার ভাটার আমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সেটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই কবির প্রাণ হারান। স্থানীয় জনতা দ্রুত আহত অন্য দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে গুরুতর আহত অবস্থায় আশিক (পিতা: হোসেন আলী) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা হলেন  শালিখা  থানার শতখালি গ্রামের কবির (৩০) ও একই গ্রামের রানার পুত্র হানিফ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ঘাতক পরিবহনটিকে শনাক্ত করার চেষ্টা করছে এবং দুর্ঘটনাকবলিত যানটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছবি সংগৃহীত

আরো পড়ুন

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *