স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালী ও খোকসা থানা পুলিশের উদ্যোগে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। সভাগুলোতে সভাপতিত্ব করেন কুমারখালী ও খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
বিজ্ঞাপন
বৈঠকে আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমন যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় এলাকার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। ছবি সংগৃহীত।
