যশোরে চাঁদা না পেয়ে মুদি দোকানে হামলা ও লুটপাট : দোকান মালিকের দুই ছেলে আহত

যশোরে চাঁদা না পেয়ে মুদি দোকানে হামলা ও লুটপাট : দোকান মালিকের দুই ছেলে আহত

 স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৫ নভেম্বর ২০২৬

যশোর সদর উপজেলার ফরিদপুর নতুন বাজারে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মুদি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকান মালিকের দুই ছেলে লোহার রড ও লাঠির আঘাতে আহত হয়েছেন। পাশাপাশি দোকান থেকে নগদ তিন লাখ টাকা ও প্রায় আড়াই লাখ টাকার সিগারেট লুটে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ‘মেসার্স লতিফ স্টোর’ নামের ওই প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী দোকান মালিক রুহুল আমিনের অভিযোগ অনুযায়ী, টিটো, বিপ্লব হোসেন সরদার ও সজিব আনোয়ারসহ কয়েকজন বেশ কিছুদিন ধরে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বুধবার সকালে তাঁর দুই ছেলে শামীম হোসেন (৩৯) ও জুয়েল হোসেন (২৫) দোকানে অবস্থানকালে অভিযুক্তরা মোটরসাইকেলে করে এসে তাঁদের ওপর চড়াও হন।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীদের মারধরে শামীমের মাথা ফেটে যায় এবং তাঁর মাথায় আটটি সেলাই দিতে হয়েছে। এ সময় জুয়েলও আঘাতপ্রাপ্ত হন। পরে দোকানের ক্যাশ ভেঙে নগদ তিন লাখ টাকা এবং প্রায় আড়াই লাখ টাকার সিগারেট নিয়ে যায় দুর্বৃত্তরা।

আহত শামীম বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রুহুল আমিন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোল সীমান্তে মশাল জ্বালিয়ে ৪৯ বিজিবির রাত্রীকালীন টহল

রূপদিয়ায় মদ পানে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি ও হকার উচ্ছেদ বন্ধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ

বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অনুমোদনের মধ্য দিয়ে যশোর আইনজীবী সমিতির সাধারণ সভা সম্পন্ন

সার্কিট হাউসপাড়ায় মাকে নির্যাতনের অভিযোগে যুবক হাসানের সাত দিনের কারাদণ্ড

কেশবপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশসহ আটক ২

যশোরে দোকানিকে ব্যস্ত রেখে আরতি জুয়েলার্সের ৫ ভরি স্বর্ণ চুরি

সহিংস কর্মকাণ্ড ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে ঝিকরগাছায় যুবদলের বিক্ষোভ

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির শান্তি সমাবেশ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *