চাকরির ইন্টারভিউ দিতে এসে ছাত্রদলের হাতে আটক সাবেক ছাত্রলীগ নেত্রী তানিয়া

চাকরির ইন্টারভিউ দিতে এসে ছাত্রদলের হাতে আটক সাবেক ছাত্রলীগ নেত্রী তানিয়া

স্ফুলিঙ্গ ডিজিটাল ডেস্ক 

তারিখ: ২৩ নভেম্বর ২০২৬

চাকরির সাক্ষাৎকার দেওয়ার উদ্দেশ্যে গাজীপুরের টঙ্গীতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী। গতকাল রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী সমবায় কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে এবং পরে তাঁকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়; আজ সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী সমবায় কমপ্লেক্সে ইউএস-বাংলা নামের একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে উপস্থিত হয়েছিলেন তানিয়া। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদসহ কয়েকজন নেতাকর্মী তাঁকে দেখে চিনে ফেলেন এবং আটকের পর টঙ্গী পশ্চিম থানা পুলিশের হেফাজতে দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং কেন্দ্রীয় কমিটির উপপ্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। এ ছাড়া গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে প্রকাশ করে আলোচনায় এসেছিলেন তিনি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, চাকরির ইন্টারভিউ দিতে টঙ্গীতে এলে ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে আটক করে থানায় সোপর্দ করেন এবং তাঁর নামে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরের দাইতলায় থেকে পালসার মোটরসাইকেল চুরি

চলন্ত ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে যুবককে হত্যা : কিশোরীসহ আটক ৪ ছিনতাইকারী

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে যশোর প্রশাসনকে ৪০০ কম্বল দিল আশা

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে বাগেরহাটের কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা সম্পন্ন

খুলনায় একদিনে তিন গুলির ঘটনা : পালংকি রেস্টুরেন্টে হামলার পর বাড়তি পুলিশ মোতায়েন

প্রশাসকশূন্য ধানখালী ইউপি : জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সেবা নিয়ে বিপাকে স্থানীয়রা

ঝিনাইদহ টিটিসির প্রশিক্ষণে বদলে যাচ্ছে কর্মপ্রত্যাশীদের ভাগ্য

হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চৌগাছা সীমান্তে যুবদলের সমাবেশ ও মিছিল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *