স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২১ নভেম্বর ২০২৬
যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ বোতল মাদকদ্রব্য ‘উইনসেরেক্স’ কাফ সিরাপসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বাগাডাঙ্গা চৌরাস্তা মসজিদের সামনের পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়। আজ শনিবার (২১ নভেম্বর) গ্রেফতারকৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মো. সবুজ গাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল বাগাডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই সড়ক থেকে মোছা. জুলেখা খাতুন (৩২) ও মো. সোলাইমান হোসেন শান্ত (১৯)-কে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে ৮ বোতল করে মোট ১৬ বোতল উইনসেরেক্স কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত জুলেখা খাতুন শার্শা উপজেলার লাউতাড়া (মাঝের পাড়া) গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং সোলাইমান হোসেন শান্ত একই উপজেলার রুদ্রপুর গ্রামের মো. হানিফ আলী ও মোছা. নাজমা খাতুনের ছেলে।
এ ঘটনায় ধৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয় এবং আজ শনিবার তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ছবি সংগৃহীত।

