দল ও মানুষের কল্যাণে মাহাবুবার রহমানের ত্যাগ চিরস্মরণীয় : কালীগঞ্জে স্মরণসভায় হামিদুল ইসলাম হামিদ

দল ও মানুষের কল্যাণে মাহাবুবার রহমানের ত্যাগ চিরস্মরণীয় : কালীগঞ্জে স্মরণসভায় হামিদুল ইসলাম হামিদ

মো. মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

তারিখ: ১৯ নভেম্বর ২০২৬

দল ও স্থানীয় জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের ফয়লা সড়কস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। তিনি বলেন, মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমান ছিলেন কালীগঞ্জের একজন পরীক্ষিত ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যেমন দলকে সুসংগঠিত করেছেন, তেমনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাঁর এই অবদান ও ত্যাগ কালীগঞ্জবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, শাহজাহান শেখ, গোলাম রব্বানী, মাহাবুর রহমান মিলন, মরহুমের পুত্র আসাদুজ্জামান মিঠু, বাবুল আক্তার, মুসা করিম, মিজানুর রহমান এবং শাজাহান আলী খোকনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পৌর কৃষক দলের আহ্বায়ক কারী ফোরকান আলী। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুর বন বিভাগের উদ্যোগে ২৪১ কড়ি কইট্টা কচ্ছপ ও দুটি ঈগল অবমুক্ত

মহেশপুরে ১,৪৩১ বোতল স্কার্ফ সিরাপ ও প্রাইভেটকারসহ চালক গ্রেফতার

কালীগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

পুলিশ প্রশাসনে বড় রদবদল : ডিআইজি ও এসপিসহ ১৭ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন জারি

কালীগঞ্জে ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ বিল্লালের

ঝিনাইদহে ফল দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন

বর্ষায় কাদা-শুকনোয় ধুলায় নাকাল কোটচাঁদপুরবাসী

ভোজ্যতেল ও ডালের উৎপাদন বাড়াতে কোটচাঁদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির সূচনা

মাদক নির্মূল, চুরি-ছিনতাই রোধে কোটচাঁদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *