মহেশপুরে কৃষককে কুপিয়ে হত্যা!

মহেশপুরে কৃষককে কুপিয়ে হত্যা!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৩ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত নূর মোহাম্মদ ঝিনাইদহের মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে। পেশায় তিনি একজন সাধারণ কৃষক ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে মহেশপুরের পোড়াদহ মাঠে জমিজমা নিয়ে নূর মোহাম্মদের সঙ্গে একই এলাকার জসিম (৩৪) নামের এক ব্যক্তির তীব্র কথা-কাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত জসিম তাঁর হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথায় সজোরে কোপ দেন। এতে তিনি মাথা ও মাথায় গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বেলা ১টার দিকে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. বদরুজ্জামান মোল্লা জানান, মহেশপুরে জমি নিয়ে বিরোধের জেরে হত্যার শিকার এক ব্যক্তির মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। হাসপাতাল সূত্রে ও স্থানীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত : জেলা শুরা সদস্য নির্বাচন

কালীগঞ্জে নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত আমির হামজার মাহফিল

মহেশপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের পর সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

নানা নাটকীয়তার পর কালীগঞ্জ থানায় আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াতের সমঝোতা

কোটচাঁদপুরে ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় শিক্ষক-কর্মচারী সমিতির মতবিনিময় সভা

কালীগঞ্জে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন : একই মাঠে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক

কোটচাঁদপুরে পুলিশের দিনব্যাপী সাঁড়াশি অভিযানে আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ জন গ্রেপ্তার

কালীগঞ্জে জামায়াত নেতাকর্মীদের তান্ডব : ক্লিনিকে ঢুকে রোগীর সামনেই ৩ জনকে কুপিয়ে জখম!

কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *