স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১২ নভেম্বর ২০২৬
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোরে একটি ভোটকেন্দ্রে হামলা, বোমা বিস্ফোরণ এবং গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে শহরের ঘোপ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এক সহিংস হামলার ঘটনা ঘটেছিল। মামলার এজাহার ও অভিযোগ অনুযায়ী, ওইদিন একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র, আগ্নেয়াস্ত্র ও হাতবোমা নিয়ে আকস্মিক ভোটকেন্দ্রে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। এ সময় তারা নির্বিচারে গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটালে বেশ কয়েকজন সাধারণ ভোটার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হন।
বিজ্ঞাপন
পুলিশের দাবি, দীর্ঘ তদন্ত ও প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ওই সময়ের সহিংসতায় মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়ার প্রত্যক্ষ সম্পৃক্ততার সত্যতা পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিকেলে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছবি সংগৃহীত।

