কালীগঞ্জে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন : একই মাঠে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক

কালীগঞ্জে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন : একই মাঠে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক

মো. মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

তারিখ: ১২ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। তবে প্রশাসনের অনুমতি না মিললেও স্কুল মাঠে মাহফিলের মঞ্চ তৈরির কাজ অব্যাহত রেখেছেন আয়োজকরা।

এদিকে, একই দিন ও একই স্থানে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দিয়েছে ‘সচেতন কালীগঞ্জবাসী’ নামের একটি প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার বিকেলে শহরজুড়ে মাইকিং করে শুক্রবার দুপুর ২টায় সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে অনুষ্ঠিতব্য মাদকবিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানটির অনুমতির জন্য গত ১ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছিলেন মাদ্রাসাটির পরিচালক মেহেদী হাসান ফারুকী।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আয়োজকদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন চেয়ে পুলিশ সুপারের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছিল। পুলিশের তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ও বিরূপ মন্তব্য উঠে আসায় অনুষ্ঠানটির অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। একই সঙ্গে আয়োজকদের উক্ত কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে গিয়ে দেখা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সেখানে শ্রমিকরা মঞ্চ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ সময় মাঠে উপস্থিত ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী বলেন, স্থানীয় সংসদ সদস্য আবু তালিবের সার্বিক তত্ত্বাবধানে ও জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তিনি কেবল স্পন্সর হিসেবে যুক্ত আছেন। আগামীকালের মাহফিলে আমির হামজা উপস্থিত থাকবেন এবং তাঁদের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।

পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, একই স্থানে মাদকবিরোধী সমাবেশ ডাকার বিষয়টি তাঁর জানা নেই, তবে তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে, সেদিকে পুলিশ সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখছে। এ বিষয়ে বক্তব্য জানতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় শিক্ষক-কর্মচারী সমিতির মতবিনিময় সভা

কোটচাঁদপুরে পুলিশের দিনব্যাপী সাঁড়াশি অভিযানে আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ জন গ্রেপ্তার

কালীগঞ্জে জামায়াত নেতাকর্মীদের তান্ডব : ক্লিনিকে ঢুকে রোগীর সামনেই ৩ জনকে কুপিয়ে জখম!

কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

কোটচাঁদপুরে আওয়ামী লীগের ৪ নেতাসহ ৬জন গ্রেপ্তার

কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : অষ্টম শ্রেণিকে হারিয়ে নবম শ্রেণির জয়

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সংস্কারকাজে হরিলুট!

গণতন্ত্রের অনন্য দৃষ্টান্ত যশোর নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির : এক মঞ্চে সব চেয়ারম্যান প্রার্থী

কোটচাঁদপুরে মাদকসেবীসহ ৬জন গ্রেপ্তার : ভ্রাম্যমাণ আদালতে ৩ যুবকের কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *