যশোর কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে কোরআন শিক্ষার মাসিক  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

যশোর কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে কোরআন শিক্ষার মাসিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১২ নভেম্বর ২০২৬

যশোর কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে পরিচালিত শিশুদের পবিত্র কোরআন শিক্ষা (মক্তব) কার্যক্রমের নিয়মিত অংশ হিসেবে  আজ এ মাসের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শিশুদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করতে প্রতি মাসের মতো এবারও একটি আকর্ষণীয় মাসিক প্রতিযোগিতা ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ মাসের কোরআন তিলাওয়াত ও শিক্ষা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আফিয়া আক্তার। এছাড়া দ্বিতীয় স্থান অর্জন করেছে মুনতাহা এবং তৃতীয় স্থান অধিকার করেছে জিহাদ ইসলাম। প্রতিযোগিতায় বিজয়ী এসব প্রতিভাবান শিক্ষার্থীর পাশাপাশি অংশগ্রহণকারী অন্য সব শিশুকেও উৎসাহ ও মনোবল জোগাতে সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারাগারের জেলার আবিদ আহমেদ, মসজিদের মুফতি আরিফ বিল্লাহ, মুয়াজ্জিন ও কারারক্ষী সিদ্দিকুর রহমানসহ শিশুদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং কারা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কোমলমতি শিশুদের পবিত্র কোরআন শিক্ষা, সুন্নাহ ও হাদিসের জ্ঞান অর্জন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা বলেন, পার্থিব বা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পরকালের মুক্তি ও শান্তির জন্য প্রকৃত ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি। আজকের এই অবুঝ ও কোমলমতি শিশুরাই আগামী দিনে পবিত্র কোরআনের আলোয় নিজেদের জীবন গড়ে তুলে দেশ ও দশের জন্য আদর্শ, নৈতিকতাসম্পন্ন সুনাগরিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রধান প্রত্যাশা।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন, যেন আল্লাহ তাআলা সকল শিশুকে কোরআনের আলোয় একটি সুন্দর ও আলোকিত জীবন গড়ার পরিপূর্ণ তৌফিক দান করেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের মামলা যশোরের সাবেক দুই ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের বিভিন্ন মেয়াদে কারা...

বাঘারপাড়ায় আদালতের পরোয়ানা সত্ত্বেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ, হুমকিতে বাড়ি ছাড়া বাদীর পরিব...

যশোরে ফাস্টফুড দোকানিকে গলা কেটে হত্যার চেষ্টা : অভিযুক্তের কোতোয়ালি থানায় আত্মসমর্পণ

বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দেয়া প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল মুন্সীগঞ্জে জব্দ

মুনসেফপুরের বিএনপি নেতা তালেব হত্যা মামলা : আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলেন আসামি শফিয়ার

ইতালিতে পাঠানোর প্রলোভনে লিবিয়ায় নিয়ে ঝিকরগাছার দুই যুবককে জিম্মি ও নির্যাতন

যশোরের মহিলা লীগ নেত্রী মহুয়া আটক

যশোর আদালত চত্বরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

১৯৭০ পিস ইয়াবা ও চোরাচালানি পণ্যসহ এক ব্যক্তিকে আটক করল ৪৯ বিজিবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *