স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
যশোরের বাঘারপাড়ায় রেবেকা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার (৮ নভেম্বর ২০২৬) রাত ৮টার দিকে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বল্লামুখ গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রেবেকা খাতুন বল্লামুখ গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
বিজ্ঞাপন
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন রেবেকা খাতুন। পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বাঘারপাড়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।
