স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
যশোরের বাঘারপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি মুদি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত সোয়া ১১টার দিকে উপজেলার দরাজহাট ইউনিয়নে যশোর-নড়াইল মহাসড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাথমিক ধারণামতে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দরাজহাট গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে আসাদুজ্জামান (৪৮)-এর মুদি দোকান থেকে ঘটনার সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়লে তার দোকানসহ আশপাশের আরও ৩-৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে প্রাথমিক সন্দেহ করা হচ্ছে।
বিজ্ঞাপন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই দোকানগুলোতে থাকা সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।
