যশোর টিবি ক্লিনিক ও বেলতলা থেকে ১১০ পিস ইয়াবাসহ ২ জন আটক

যশোর টিবি ক্লিনিক ও বেলতলা থেকে ১১০ পিস ইয়াবাসহ ২ জন আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৯ নভেম্বর ২০২৬

মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনের লক্ষে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে যশোরের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গত রবিবার (৮ নভেম্বর ২০২৬) রাতে যশোর কোতোয়ালি মডেল থানা এলাকাধীন দুটি পৃথক স্থানে এই অভিযান দুটি পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিক গেটের সামনে। সেখানে ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক সিরাজুল ইসলাম উক্ত এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

অপরদিকে, দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় কোতোয়ালি থানার নরেন্দ্রপুর ইউনিয়নের বেলতলা মোড় এলাকায় অবস্থিত আলী হোসেনের চায়ের দোকানের সামনে। সেখানে অভিযান চালিয়ে তামিম আহম্মেদ রানা (২২) নামের আরেক যুবককে আটক করা হয়। তার হেফাজত থেকেও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক তামিম আহম্মেদ রানা নরেন্দ্রপুর পোস্ট অফিসপাড়ার ইকবাল হোসেনের ছেলে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম গণমাধ্যমকে এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক উভয় আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তারকৃত দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বাঘারপাড়ার দরাজহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫টি মুদি দোকান

ভারতের পূজামণ্ডপে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার

যশোরের ঘোপ উত্তরপাড়ায় ৩৮ কেজি গাঁজাসহ বাবলু গ্রেপ্তার

যশোর কচুয়ায় নাইট ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চিত্রামায়াকে হারিয়ে চ্যাম্পিয়ন সাইক্লোন একাদশ

মণিরামপুরের খাটুরা বাওড়ে মাছ আহরণের অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নাজমুল হোসেনের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ

কোটচাঁদপুরে যশোর ডিবির অভিযান : পলাশ জুয়েলার্স থেকে স্বর্ণের চেইন উদ্ধার : গ্রেপ্তার ২

কেশবপুরের অটোভ্যান চালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই!

কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন : পল্লী চিকিৎসকসহ আটক ২

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *