ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৮ নভেম্বর ২০২৬

‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের ঝিকরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঝিকরগাছার প্রধান সড়ক হয়ে গুরুত্বপূর্ণ যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়। র‍্যালিতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নুরোল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এম সাইফুল্লাহ বলেন, “সমবায়ের মাধ্যমে মানুষের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন সাধন সম্ভব। দেশের তৃণমূল পর্যায়ের গ্রামীণ অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী ও গতিশীল করতে সমবায় আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও অধিকতর কার্যকর করে তুলতে হবে।” তিনি সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতার সাথে পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ্ আলম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. আল-মামুন ও মো. শাহনেওয়াজসহ উপজেলার বিভিন্ন নিবন্ধিত সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ীবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে কোটচাঁদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

অবশেষে সংস্কারে স্বস্তি রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক

যশোর কালেক্টরেট চত্বরে ভুয়া বিয়ের আসর : কিশোরী উদ্ধার

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

৭ই নভেম্বর উপলক্ষে যশোর কেন্দ্রীয় কারাগারে দিনভর উন্নতমানের খাবার পরিবেশন

‘২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি’: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অম...

যশোরে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরে ট্রেড ইউনিয়ন সংঘের র‍্যালি ও মানববন্ধন

আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিকল্প নেই : যশোর টাউন হল ময়দানে অধ্যাপক নার্গিস বেগম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *