১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মুন্সিগঞ্জের দম্পতি আটক

১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মুন্সিগঞ্জের দম্পতি আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি দল বিশেষ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী পরিচয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকাস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম দিকে, ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে টোল প্লাজার সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটককৃত আসামিরা হলেন— ১. স্বপ্না আক্তার (৩৫), স্বামী- ফরিদ খা, পিতা- মৃত আশ্রাব উদ্দিন, মাতা- মৃত সৈয়দা বেগম। ২. ফরিদ খা (৫০), পিতা- মৃত চন্দুবানু। উভয়ের সাং- মুন্সিগঞ্জ উত্তর ইসলামপুর (জহিরের বাড়ি), থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা- মুন্সিগঞ্জ।

অভিযানের সময় ধৃত আসামিদের হেফাজত থেকে মোট ০১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করেন। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল : দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহতে...

স্ত্রীর সহযোগীতায় ঝাড়ফুঁকের আড়ালে অসুস্থ কিশোরীকে ধর্ষণ!

মূল্য তালিকা প্রদর্শন না করায় জেল রোডের ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’কে ৫ হাজার টাকা জরিমানা

দক্ষিণবঙ্গের অবকাঠামো ও সমাজ বিনির্মাণে মরহুম তরিকুল ইসলামের অবদান চিরস্মরণীয়-চৌগাছায় বিএনপি নেতৃবৃ...

দক্ষিণবঙ্গের অবকাঠামো ও সমাজ বিনির্মাণে মরহুম তরিকুল ইসলামের অবদান চিরস্মরণীয়-চৌগাছায় বিএনপি নেতৃবৃ...

বেনাপোল সীমান্তে পৌনে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ...

ঝিকরগাছায় বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ শিশু আনাস : দেড় ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল মরদেহ

সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় সীমান্তরক্ষী বাহিনীর বলিষ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *