মূল্য তালিকা প্রদর্শন না করায় জেল রোডের ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’কে ৫ হাজার টাকা জরিমানা

মূল্য তালিকা প্রদর্শন না করায় জেল রোডের ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’কে ৫ হাজার টাকা জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

যশোর শহরের প্রাণকেন্দ্র জেল রোড এলাকায়  মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের একটি ডিমের দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ, জেল রোড এলাকার ডিমের পাইকারি ও খুচরা দোকানগুলোতে তদারকি চালান ভোক্তা অধিকারের দলটি। এ সময় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের দোকানটিতে ডিম বিক্রির ক্ষেত্রে বাধ্যতামূলক মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি দেখতে পান তদারকি দল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারার বিধান লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে এই অর্থ আদায় করা হয়।

অভিযান চলাকালে সাধারণ ক্রেতাদের অধিকার সুরক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে এই অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল সক্রিয়ভাবে উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করে। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল : দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহতে...

স্ত্রীর সহযোগীতায় ঝাড়ফুঁকের আড়ালে অসুস্থ কিশোরীকে ধর্ষণ!

১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মুন্সিগঞ্জের দম্পতি আটক

দক্ষিণবঙ্গের অবকাঠামো ও সমাজ বিনির্মাণে মরহুম তরিকুল ইসলামের অবদান চিরস্মরণীয়-চৌগাছায় বিএনপি নেতৃবৃ...

দক্ষিণবঙ্গের অবকাঠামো ও সমাজ বিনির্মাণে মরহুম তরিকুল ইসলামের অবদান চিরস্মরণীয়-চৌগাছায় বিএনপি নেতৃবৃ...

বেনাপোল সীমান্তে পৌনে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ...

ঝিকরগাছায় বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ শিশু আনাস : দেড় ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল মরদেহ

সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় সীমান্তরক্ষী বাহিনীর বলিষ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *