খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে বাল্যবিবাহ, কিশোর গ্যাং এবং বিভিন্ন ধরনের গুজব প্রতিরোধ সংক্রান্ত একটি বিশেষ সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে। আজ রোববার (১ নভেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের মাঝে দিকনির্দেশনামূলক সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ জাহেদুর রহমান। তিনি বর্তমান সময়ের সামাজিক ব্যাধি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য ছাত্রীদের বিভিন্ন পরামর্শ দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং বিভিন্ন শ্রেণির বিপুলসংখ্যক শিক্ষার্থী। পুলিশ প্রশাসনের এমন যুগোপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক ও অভিভাবক মহল। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
