শার্শায় কলেজছাত্রীকে যৌন হয়রানি ও পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ

শার্শায় কলেজছাত্রীকে যৌন হয়রানি ও পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় এক কলেজছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন নিপীড়ন, পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা এবং প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। রবিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব লোমহর্ষক অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী ওই কলেজছাত্রী। এ সময় তাঁর মা মাজেদা বেগমও সঙ্গে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযুক্ত ব্যক্তিরা হিসেবে শার্শার বাগআঁচড়া এলাকার ইমন হোসেন (২৬), আলী আহমদ (৫৫) এবং মো. আবু হোসেনের নাম উল্লেখ করা হয়। ভুক্তভোগী তরুণী ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকর্মীদের জানান, স্থানীয় এই বখাটে ও মাদকাসক্ত চক্রটি নেশার ঘোরে তাঁর ওপর চরম নির্যাতন চালানোর পাশাপাশি তাঁর জীবন দুর্বিষহ করে তুলেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজল রেখা জানান, তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত জালাল হোসেনের সন্তান। পিতার মৃত্যুর পর থেকে সামাজিক ও নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে অত্যন্ত কষ্ট করে তিনি লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী ও মাদকাসক্ত চক্র দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্নভাবে উত্ত্যক্ত, শারীরিক নির্যাতন এবং যৌন হয়রানি করে আসছে। শুধু তাই নয়, তাঁদের পৈতৃক ভিটেমাটি ও জমিজমা জবরদখল করার পাঁয়তারা চলছে এবং পরিবারটিকে ভিটামাটি ছাড়া করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ওই চক্রটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার বিবরণ দিয়ে তিনি আরও উল্লেখ করেন, গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে নিত্যদিনের মতো প্রয়োজনীয় কাজে বাজারে যাওয়ার পথে আলী আহমদের নেতৃত্বে কয়েকজন বখাটে তাঁর গতিরোধ করে। এ সময় তাঁকে জোরপূর্বক আটকে রেখে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও গুরুতর প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর আগে প্রধান অভিযুক্ত ইমন হোসেনের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে তাঁকে উত্ত্যক্ত ও শারীরিক হেনস্থা করার সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, স্থানীয় প্রভাবশালী মহল এবং বখাটেদের এসব অপকর্মের বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের মৌখিকভাবে একাধিকবার অবহিত করা হয়েছে। প্রতিকার না পেয়ে সর্বশেষ গত ২৮ অক্টোবর প্রধান অভিযুক্ত ইমন হোসেনকে নামীয় প্রধান করে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তবে অভিযোগ দেওয়ার এত দিন পরও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো আইনি পদক্ষেপ বা প্রতিকার তিনি পাননি বলে অভিযোগ করেন। উল্টো থানায় অভিযোগ দেওয়ার পর থেকে অভিযুক্তদের হুমকিতে তাঁদের পরিবারের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্ক ও শঙ্কা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বাবাহীন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য এবং তাঁদের জীবন ও সম্মান রক্ষায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কাজল রেখা।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নড়াইলের তুলারামপুরে মারধরে গুরুতর আহত বাঘারপাড়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

যবিপ্রবিতে এএসডিএস বিভাগের শিক্ষার্থীদের জন্য আধুনিক কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন

নিয়ম মেনেই বাঘারপাড়া ডিগ্রি কলেজের মেহগনি গাছের ডাল কাটা হয়েছে : অধ্যক্ষ

বাঘারপাড়ার চাড়াভিটায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি !

বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নে পেঁপে গাছের গোড়া থেকে দুটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

যশোরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হলো ‘বিটিএইচ আর্ট ডে ২০২৬’ : হাতে কাগজ রেখে ছবি আঁকলেন ৬৪ প্রতিযোগী

সরকারি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পে এনজিওগুলোর সক্রিয় সহযোগিতা বৃদ্ধির তাগিদ জেলা প্রশাসনের

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোর শহরে যুবলীগের মিছিল

যশোরে জাকজমকপূর্ণ আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত : উদ্যোক্তাদের সম্মাননা ও ঋণ প্রদান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *