মহম্মদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন : আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

মহম্মদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন : আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার মহম্মদপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে মহম্মদপুর উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহম্মদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারার সভাপতিত্বে এবং মাগুরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমুর আলী মৃধা এবং সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহম্মদপুর যুবদলের অন্যতম উদীয়মান নেতা তানজির রহমান সোহাগ, আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরদার শাকিল এবং মহম্মদপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও গণতান্ত্রিক আন্দোলনে তরুণ প্রজন্মের আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় ও ঐক্যবদ্ধ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এ সময় বক্তারা বিগত দিনে নৃশংসভাবে নিহত মাগুরার যুবদল নেতা শাকের হোসেন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান। পরিশেষে, শাকের হত্যার বিচার দাবি ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘটে। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

যশোরের আ.লীগ নেতা মোহিত কুমার নাথের জামাই সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা মামলায় রনি ও লুবনা ৫ দিনের রিমান্ডে

মাগুরায় দুই মোটরসাইকেল ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ : নিহত ১

শালিখায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন!

মাগুরার মোল্লাপাড়া বেলেমাঠ পুকুরের পানিতে ডুবে প্রাণ হারাল দুই চাচাতো ভাই

মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মহম্মদপুর বাসস্ট্যান্ডে ফের চুরির তাণ্ডব, আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা

মহম্মদপুর বাসস্ট্যান্ডে ফের চুরির তাণ্ডব, একই রাতে একাধিক প্রতিষ্ঠানে হানা

মহম্মদপুর বাসস্ট্যান্ডে ফের চুরির তাণ্ডব, একই রাতে একাধিক প্রতিষ্ঠানে হানা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *