তালবাড়িয়ায় সাইকেল চোর মুছা আটক : তিন মাসের কারাদণ্ড

তালবাড়িয়ায় সাইকেল চোর মুছা আটক : তিন মাসের কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কোতোয়ালী থানাধীন তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকায় সাইকেল চুরির সময় হাতেনাতে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত বিচার প্রক্রিয়া শেষে তাকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়,  আজ ২৮ অক্টোবর ২০২৬  তারিখ দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের সময় তালবাড়ীয়া ক্যাম্পের অধীন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় তালবাড়ীয়া এলাকার একটি স্থান থেকে সাইকেল চুরির চেষ্টা করার সময় মো. আবু মুছা (৩২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মো. ইলিয়াস হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তারকৃত আসামি মো. আবু মুছা যশোর সদর উপজেলার কোতোয়ালী থানাধীন তালবাড়ীয়া এলাকার মো. আফজাল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযান শেষে আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে আদালত মামলার নথিপত্র ও অভিযোগ পর্যালোচনা করে আসামি আবু মুছাকে ৩ মাসের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বর্ষীয়ান সাংবাদিক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরের বিবৃতি

যশোরে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জেলা জামায়াতের আলোচনা সভা

যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয়ে প্রৌঢ়ার আত্মহত্যা

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের মহতী উদ্যোগ : অসহায় দোকানিকে ঘুরে দাঁড়াতে নগদ অর্থ প্রদান

"দলীয় পরিচয় অপরাধের ঢাল হতে পারে না, অন্যায় করলে রেহাই নেই": যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি...

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পরিসংখ্যান নিয়ে যশোর পুলিশের গুরুত্বপূর্ণ সভা

যশোর পুলিশের মাসিক কল্যাণ সভায় ৫১ পুলিশ সদস্যকে পুরস্কার ও চারজনকে পিআরএল সংবর্ধনা

শেখহাটি তরফ নওয়াপাড়ার বাপ্পী এবার ১ কেজি গাঁজাসহ আটক

যশোরে ১৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য ও মাদকসহ আটক ২

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *