মাদক ও কিশোর গ্যাংয়ের নেপথ্য গডফাদারদের শিকড় উপড়ে ফেলার  নির্দেশ দিল পুলিশ হেডকোয়ার্টার্স

মাদক ও কিশোর গ্যাংয়ের নেপথ্য গডফাদারদের শিকড় উপড়ে ফেলার নির্দেশ দিল পুলিশ হেডকোয়ার্টার্স

স্ফুলিঙ্গ ডেক্স :

সারাদেশে মাদক সিন্ডিকেট এবং কিশোর গ্যাং লালন-পালনকারী তথাকথিত ‘গডফাদার’দের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে নজিরবিহীন আইনি পদক্ষেপ নেওয়ার কড়া নির্দেশনা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করে পেশাদারত্বের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার তাগিদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেলে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ প্রদান করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়্যেদুর রহমান।

দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভার্চুয়াল পর্যালোচনায় অংশ নেন। অন্যদিকে পুলিশ সদর দপ্তর প্রান্তে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অতিরিক্ত আইজি মো. সায়্যেদুর রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, “মাদক এবং কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে পুলিশি অবস্থান সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’। কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক প্রভাবের কাছে নতি স্বীকার না করে অপরাধের পেছনের মূল মদদদাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনকালে স্বচ্ছতা, সততা ও নিবেদিত প্রাণ হতে হবে। সেবাগ্রহীতা ও সাধারণ নাগরিকদের সঙ্গে কোনো অবস্থাতেই অমানবিক আচরণ করা যাবে না।

অপরাধ তদন্তের গতি বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, যেকোনো স্থানে ডাকাতির ঘটনা ঘটলে তাৎক্ষণিক মামলা নথিভুক্ত করতে হবে এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। নারী নির্যাতন ও ধর্ষণের মতো সংবেদনশীল মামলাগুলোর তদন্ত সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি করার নির্দেশ দেন তিনি, যেন শক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়।

এ ছাড়া সমাজে ভালো ভাবমূর্তি থাকা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবীদের যুক্ত করে বিট ও কমিউনিটি পুলিশিংকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার ওপর জোর দেন তিনি।

সম্প্রতি সারাদেশে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়ায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সকল সদস্যকে আইজিপির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান অতিরিক্ত আইজি।

উক্ত অপরাধ সভায় বিগত সেপ্টেম্বর মাসের দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়। বিশেষ করে খুন, দস্যুতা, ডাকাতি, অপহরণ, পুলিশ আক্রান্তের ঘটনা এবং ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চীনে পাচারের উদ্দেশে আটকে রাখা ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার

পুলিশ প্রধানের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত মন্তব্যের ব্যাখ্যা দিল সদর দপ্তর

ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা ও বাউলগান বন্ধের প্রতিবাদের আয়োজনে পুলিশি বাধার অভিযোগ

প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ : হানিট্র্যাপ চক্রের পাঁচজন গ্রেপ্তার

না ফেরার দেশে পাড়ি জমালেন মডেল ও অভিনেত্রী তুলনা

ডিবির অভিযানে ক্রিপ্টোকারেন্সি প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

দেশজুড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগান্তকারী সিদ্ধান্ত

এবার পায়ুপথে ৬টি সোনার ডিম!

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিত্ব ছাড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *