স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর থেকে প্রকাশিত বহুল প্রচারিত ‘দৈনিক কল্যাণ’ পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক একরাম উদ দৌলা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতা জনিত কারণে তাঁকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
বর্তমানে তিনি উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকার বিখ্যাত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ রশীদের নিবিড় তত্ত্বাবধান ও পর্যবেক্ষণে তাঁর চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।
তাঁর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে পরম করুণাময়ের খাস রহমত ও শেফা প্রার্থনা করা হচ্ছে। একরাম উদ দৌলার পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে দেশের শুভাকাঙ্ক্ষী, পাঠক, সাংবাদিক সমাজ এবং যশোরসহ সর্বস্তরের মানুষের কাছে তাঁর দ্রুত সুস্থতা ও নিরাময়ের জন্য আন্তরিকভাবে পরম করুণাময়ের কাছে দোয়ার আকুল আরজি জানানো হয়েছে। এদিকে তার দ্রুত রোগ মুক্তি কামনা করেছেন স্ফুলিঙ্গ ডিজিটালের প্রধান সম্পাদক রাশিদুল আক্তার ববি। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
