শার্শা উপজেলা প্রেসক্লাব সভাপতির দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

শার্শা উপজেলা প্রেসক্লাব সভাপতির দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

স্ফুলিঙ্গ রিপোর্ট :

শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এটিএন বাংলা’র বেনাপোল প্রতিনিধি আহম্মেদ আলী শাহিনের দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় শার্শা উপজেলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয় ও উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অসুস্থ সাংবাদিক নেতার দ্রুত আরোগ্য ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

শার্শা উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শার্শা উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতিন, আশরাফ হোসেন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি, বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সভাপতি কাজিম উদ্দিন এবং বন্দর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, হিরোন আহম্মেদ, নাজমুল ইসলাম, সেলিম আহম্মেদ, হুমায়ুন কবির মিরাজ, আশরাফুল ইসলাম, ইকরামুল ইসলাম, আরিফুল ইসলাম সেন্টু, আল আমিন, তরিকুল ইসলাম নাভারণ ও নবাগত তরিকুল ইসলামসহ শার্শা, বেনাপোল ও নাভারণ এলাকার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে সাংবাদিক নেতারা অসুস্থ আহম্মেদ আলী শাহিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর সীমান্তে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মণিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড

বেনাপোল পোর্ট, চৌগাছা ও বাঘারপাড়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ

যশোরে মাদকাসক্ত আসামীর ডোপ টেস্টের খরচ দেবে কে?

বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা রুটে প্রভাতী ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি পেশ

অভয়নগরে স্কুল চলাকালে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ : শিক্ষক ইমরান পলাতক

যশোরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি : ২৪ ঘণ্টায় নতুন ৩৩ জন হাসপাতালে ভর্তি

দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দৌলা অসুস্থ হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি

যশোরে ৩৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *