যশোরে ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত : ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন হাসপাতালে ভর্তি

যশোরে ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত : ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন হাসপাতালে ভর্তি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জেলার সার্বিক আক্রান্ত ও চিকিৎসার চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এই ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৩0 জনে। এর মধ্যে সফল চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৬৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে মোট ১২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় সর্বমোট ২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য ৮৫ জন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৯৪৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে অভয়নগর উপজেলায়, যার মধ্যে বর্তমানে ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া ২৫0 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ পর্যন্ত সর্বমোট ৮৪৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে সেখানে সর্বোচ্চ ৮০ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। অন্যান্য উপজেলার মধ্যে ঝিকরগাছায় ৮ জন, কেশবপুরে ৮ জন, মণিরামপুরে ৮ জন এবং শার্শায় ৫ জন নতুন রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।

ডেঙ্গুর বিস্তার রোধে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

৪৬ বোতল বিদেশি মদ সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল আটক করলো যশোর বিজিবি

বড় শেখহাটির শীর্ষ মাদক কারবারি সগির ৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার

“নিজেকে গড়ো” স্লোগানে যশোরে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : ৭০ শিক্ষার্থীকে পুরস্কার প...

যশোরে পৃথক হামলা ও সংঘর্ষে আহত ৬

ডিবি পুলিশের জালে বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী

যশোরের গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে জামায়াতের মতবিনিময় : বস্তুনিষ্ঠ প্রচারণায় সহযোগিতা চেয়ে বার্তা

বারান্দীপাড়ায় চুরির অপবাদে কিশোর স্বাধীনকে পিটিয়ে হত্যা : ৬ জনের বিরুদ্ধে মামলা

বেনাপোল পোর্ট থানা পুলিশের জালে যুবলীগ নেতা

মাদক সেবনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল : নরেন্দ্রপুরে স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ বহিষ্কার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *