যশোর-খুলনা মহাসড়কের বকচর ডিভাইডারে সিটি বয়েজ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ

যশোর-খুলনা মহাসড়কের বকচর ডিভাইডারে সিটি বয়েজ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এক প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘যশোর সিটি বয়েজ অর্গানাইজেশন’। সংগঠনের বিশেষ উদ্যোগে যশোর-খুলনা মহাসড়কের বকচর এলাকার রোড ডিভাইডারে অর্ধশত কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকালে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম সুমন। কবি ও তরুণ সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সবুজায়নের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্বোধনী পর্বে কবি এডিএম রতন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শামীম হোসেন, সদস্য মুক্তার হোসেন পলাশ, পারভীন হাওলাদার, আল-আমিন হোসেন, আমিন রেজা রাহাত, মিজানুর রহমান (মিজান), নুর ইসলাম (তুষার), রায়হান রাব্বি আভি, অনিক হাসান, আক্তার হোসেন (বাদশা), মারুফ হোসেন, মাহবুবুর রহমান, শাফিন আহমেদ, রাহিম হোসেন, হৃদয় হোসেন, ইমন হোসেন (জুনিয়র) এবং মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য শুভানুধ্যায়ী ও সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যশোর শহরের ঐতিহাসিক সিটি কলেজপাড়া এলাকার উদ্যমী ও সচেতন যুবকদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিটি বয়েজ অর্গানাইজেশন’। সংগঠনের সদস্যরা প্রতি মাসে নিজেদের প্রাপ্ত অর্থ ও নিজস্ব তহবিল থেকে সঞ্চয় জমা করে বিভিন্ন সামাজিক, পরিবেশবান্ধব ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহতভাবে পরিচালনা করে আসছেন। পরিবেশ সুরক্ষা ও মহাসড়ক দৃষ্টিনন্দন করার লক্ষ্যে তাদের এই উদ্যোগ স্থানীয় সচেতন মহলের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোলে চাঁদা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউনিয়ন বিএনপি নেতা সংবাদ সম্মেলন

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৬৮ ডেঙ্গু আক্রান্ত,সর্বোচ্চ আক্রান্ত মনিরামপুরে

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব ও প্রেসক্লাবের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ৯৬ ব্যাচের ঐক্যবদ্ধ পথচলা

বাঘারপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন স্ত্রী স্বর্ণালী : বাবার বাড়িতে এসেও রক্ষা পাননি

মনিরামপুরের চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামে মশা নিধন কর্মসূচি

উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির রাজপথে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে রূপদিয়ায় জামায়াতের বিশেষ প্রস্তুতি সভা

ইসলামী আন্দোলনের অগ্রগতিতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই-শার্শায় এমপি আজীজুর রহমান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *