১৩২০ পিস ইয়াবা ও ২২ হাজার টাকাসহ মা ও মেয়ে আটক

১৩২০ পিস ইয়াবা ও ২২ হাজার টাকাসহ মা ও মেয়ে আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ১,৩২০ (তেরোশত বিশ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।  ২১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর ১২:০০ ঘটিকা থেকে ১৩:০০ ঘটিকার সময় এই অভিযান পরিচালিত হয়।

এই ঘটনায় জড়িত আসামিরা হলেন—১। জহিরুল ইসলাম (৪৬) (পলাতক), পিতা- নুরুল ইসলাম, মাতা- রাহেলা বেগম, ২। মরিয়ম বেগম (৪০) (গ্রেফতার), স্বামী- জহিরুল ইসলাম, পিতা- রাহাতুল্লা হোসেন, মাতা- হাজেরা খাতুন, ৩। মুক্তা মনি (১৯) (গ্রেফতার), পিতা- জহিরুল ইসলাম, মাতা- মরিয়ম বেগম। আসামিদের সকলের সাং- গঙ্গাপুর (কমর উদ্দীন জমাদার বাড়ি), ওয়ার্ড নং- ০৫, ইউনিয়ন- ০২ নম্বর দক্ষিণ হামছাদি, থানা- লক্ষ্মীপুর সদর, জেলা- লক্ষ্মীপুর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন ২ নম্বর হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামস্থ আসামি জহিরুল ইসলামের নিজ দখলীয় বসত বিল্ডিংয়ে এই অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে ১,৩২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ বাংলাদেশি মুদ্রায় নগদ ২২,০০০ (বাইশ হাজার) টাকা উদ্ধার করা হয়। এই সময় মূল অভিযুক্ত জহিরুল ইসলাম পালিয়ে গেলেও তাঁর স্ত্রী ও কন্যাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আদনান আরিফ রিফাত বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।  ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *