৪ হাজার ইয়াবাসহ শম্পা আটক : ৬ লাখ টাকা ও প্রাইভেটকার জব্দ

৪ হাজার ইয়াবাসহ শম্পা আটক : ৬ লাখ টাকা ও প্রাইভেটকার জব্দ

মাগুরা প্রতিনিধি:

মাগুরা জেলা শহরে গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা মাদকবিরোধী অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাট্যাবলেটসহ শম্পা নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

অভিযানকালে পুলিশ তাঁর বসতঘর থেকে নগদ ৬ লাখ টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং একটি অ্যাপাচি মোটরসাইকেল আলামত হিসেবে জব্দ করেছে। তবে অভিযান টের পেয়ে সুযোগ বুঝে তাঁর স্বামী অন্যতম প্রধান মাদক কারবারি দীপ্ত পালিয়ে যেতে সক্ষম হন।

এদিকে পরপর বিপুল পরিমাণ মাদকের চালান ধরা পড়া এবং মাদকসংক্রান্ত সত্য সংবাদ প্রকাশের কারণে মাগুরার সাংবাদিকদের মোবাইলে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা শহরের এশিয়া মহিলা কলেজের পেছনে অবস্থিত সবুজের বাসভবনে বিশেষ আস্তানা গেড়ে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ওই ভবনে অভিযান চালিয়ে শম্পা বেগমকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে।

মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শম্পা মূলত ঝিনাইদহের বহুল আলোচিত ও চিহ্নিত মাদক কারবারি দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমনের স্ত্রী। এ ঘটনায় মামলা দায়েরপূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে মাগুরা শহরের কলেজপাড়া এলাকার স্বপ্নবিলাস নামক ভবন থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনা ঘটেছিল। একের পর এক এমন চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পাওয়ায় শান্ত মাগুরায় হঠাৎ মাদকের এত বড় বড় চালানের উৎস, আড়তদার ও নেপথ্য অর্থ জোগানদাতাদের পরিচয় নিয়ে জনমনে নানামুখী প্রশ্ন ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

এদিকে মাদক কারবারের বিরুদ্ধে গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশ ও লেখালেখির জেরে মাগুরার কয়েকজন পেশাদার সাংবাদিককে অজ্ঞাতপরিচয় নম্বর থেকে কল দিয়ে সরাসরি হত্যা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকি পাওয়ার পর নিরাপত্তা চেয়ে ‘দৈনিক আমার সংবাদ’-এর মাগুরা প্রতিনিধি মো. মিরাজ আহমেদ মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে এ ধরনের প্রকাশ্যে হুমকিতে মাগুরার সুশীল সমাজ, সংবাদকর্মী ও সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা অনতিবিলম্বে হুমকিদাতাদের কল ট্র্যাকিংয়ের মাধ্যমে চিহ্নিত করে গ্রেপ্তার এবং সাংবাদিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।

একসময় শান্ত ও অপরাধমুক্ত জনপদ হিসেবে সুপরিচিত মাগুরায় মাদকের বিষাক্ত ছবলে সচেতন নাগরিকেরা ক্ষোভে ফুঁসে উঠছেন। স্থানীয় ব্যবসায়ী ও অধিবাসীদের মতে, মাগুরায় মাদকের বিস্তার যেভাবে ভয়াবহ রূপ নিচ্ছে, তা দ্রুত শক্ত হাতে দমন না করা গেলে উদীয়মান তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে।

স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, কেবল খুচরা বিক্রেতা বা বাহক গ্রেপ্তার করে এই বিষবৃক্ষ উপড়ে ফেলা সম্ভব নয়। মাদকের মূল উৎস, সরবরাহ ব্যবস্থার মূল হোতা ও লেনদেনের সাথে যুক্ত নেপথ্য চক্রকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সমন্বিত ও কঠোর ভূমিকা প্রয়োজন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুর বাসস্ট্যান্ডে একই রাতে চার প্রতিষ্ঠানে চোরের প্রবেশ

মহম্মদপুর বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব : শিশু ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক

মহম্মদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবদল নেতা নয়ন

মাগুরায় শারদীয় দুর্গাপূজা ঘিরে চার থানায় বিশেষ ব্রিফিং প্যারেড : কঠোর নিরাপত্তায় প্রস্তুত আইনশৃঙ্খলা...

মহম্মদপুরে মেসার্স সীমান্ত, নদী ও নাবা ব্রিকসকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড

মহম্মদপুরে মধ্যরাতে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড : পুড়ে ছাই বসতঘর

শালিখায় বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

শালিখায় মাদকবিরোধী অভিযানে এএসআইকে ছুরিকাঘাত !

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *