যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে সম্পর্কের ইতি টেনে সটকে পড়ার অভিযোগে যশোরের ‘ইয়ামাহা গ্রুপ’-এর অ্যাডমিন ইয়ামল আলম পিয়ালের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই তরুণী মামলাটির এজাহারে নিজেকে বর্তমানে অন্তঃসত্ত্বা বলেও উল্লেখ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, যশোর শহরতলীর উপশহরের ২৭ বছর বয়সী ওই নারীর সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযুক্ত ইয়ামল আলম পিয়ালের প্রথম পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে পিয়াল ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান। সম্পর্কের একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি পিয়ালকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। তবে পিয়াল বিয়ে করতে চরম টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেন।

উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী নারী ন্যায্য বিচারে ও বিয়ের দাবিতে সরাসরি পিয়ালের বাসভবনে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অপমানজনকভাবে তাড়িয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনা ও অভিযোগের বিষয়ে বক্তব্য জানার উদ্দেশ্যে অভিযুক্ত ইয়ামল আলম পিয়ালের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ থাকায় কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *