যশোরে কবি শাহরিয়ার সোহেলের ৫০তম জন্মবার্ষিকীতে প্রবন্ধ গ্রন্থের ওপর উন্মুক্ত আলোচনা

যশোরে কবি শাহরিয়ার সোহেলের ৫০তম জন্মবার্ষিকীতে প্রবন্ধ গ্রন্থের ওপর উন্মুক্ত আলোচনা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বিশিষ্ট কবি শাহরিয়ার সোহেলের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ ‘নারীবাদী কণ্ঠস্বর ও অন্যান্য’-এর ওপর এক বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদ মিলনায়তনে দ্যোতনা সাহিত্য পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ড. সোহেলের সাহিত্যকর্ম পর্যালোচনা করেন প্রফেসর ড. সন্দীপক মল্লিক। প্রভাষক ফারহানা হক ও কবি এম এ কাসেম অমিয়র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সবুজ শামীম আহসান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালেক, নাট্যজন দীপংকর দাস রতন এবং যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সম্পাদক আলমগীর হোসেন বাবু।

আলোচনা ও কবিকে নিবেদিত কবিতা পাঠ পর্বে অংশ নেন সহকারী অধ্যাপক নার্গিস খন্দকার, সহকারী অধ্যাপক সুরাইয়া শরীফ, সহকারী অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, অ্যাডভোকেট মাহমুদা খানম, শিক্ষক নেতা আব্দুল জব্বার, কবি এডি এম রতন, সঞ্জয় নন্দী, রকি মাহমুদ, এম এ রাকিব, সাহিত্য পত্রিকা ফেরা-র সম্পাদক শেখ শাদাব সাদিক, মুজিবর রহমান, শরীফুল আলম, আবুল হাসান তুহিন এবং শহিদুজ্জামান মিলনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে কবি শাহরিয়ার সোহেলের সুস্থতা, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত কাব্য ও প্রবন্ধচর্চা কামনা করা হয়। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

মহম্মদপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান : ভাঙা হলো অবৈধ স্থাপনা

মণিরামপুরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

ডা. শাহাবুদ্দিন আহ্বায়ক ও আসাদুজ্জামান সদস্য সচিব নির্বাচিত

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

ঝুমঝুমপুর থেকে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ

যশোরে পৃথক সহিংসতায় প্রকৌশলীসহ আহত ৫ : নিহত ২

বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

ঝিকরগাছাকে শান্ত ও নিরাপদ রাখতে সম্মিলিত উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *