শার্শা উপজেলা কৃষকলীগ নেতা মফিজুর আটক

শার্শা উপজেলা কৃষকলীগ নেতা মফিজুর আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার চটকাপোতা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. মফিজুর রহমান (৪৫)। তিনি শার্শা থানাধীন চটকাপোতা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামি শার্শা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আশীষ সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম চটকাপোতা গ্রামে আসামির নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শার্শা থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে মো. মফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শার্শা থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) যথাযথ পুলিশ প্রহরায় গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের বিচারে সোপর্দ করতে পুলিশের এই ধারাবাহিক বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান : ভাঙা হলো অবৈধ স্থাপনা

মণিরামপুরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

ডা. শাহাবুদ্দিন আহ্বায়ক ও আসাদুজ্জামান সদস্য সচিব নির্বাচিত

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

ঝুমঝুমপুর থেকে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ

যশোরে পৃথক সহিংসতায় প্রকৌশলীসহ আহত ৫ : নিহত ২

বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

ঝিকরগাছাকে শান্ত ও নিরাপদ রাখতে সম্মিলিত উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *