স্বাবলম্বী হওয়ার প্রত্যয়ে ঝিকরগাছায় ৬০ জন সুবিধাভোগীকে নিয়ে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

স্বাবলম্বী হওয়ার প্রত্যয়ে ঝিকরগাছায় ৬০ জন সুবিধাভোগীকে নিয়ে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে উপজেলার মহিলা উন্নয়ন অনুবিভাগভুক্ত ২০২৬-২৭ অর্থবছরের সুফলভোগী সদস্যদের মাঝে ৩ দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ৭ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো. আশেক হাসান। ঝিকরগাছা উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিকরগাছা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী এবং যশোর জেলা বিআরডিবির উপপরিচালক বি. এম. কামরুজ্জামান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিআরডিবির উপপ্রকল্প পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, ঝিকরগাছা উপজেলা সহকারী বিআরডিবি কর্মকর্তা সালাহউদ্দিন আল মামুনসহ উপজেলা প্রশাসন ও বিআরডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী সুফলভোগী গ্রাহকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা বিআরডিবি কার্যালয় সূত্রে জানা যায়, মহিলা উন্নয়ন অনুবিভাগ প্রকল্পের আওতায় ‘গরু মোটাতাজাকরণ’ কোর্সের ৩০ জন এবং দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর ‘দুগ্ধবর্তী গাভী পালন’ কোর্সের অধীনে ৩০ জন—সর্বমোট ৬০ জন সুবিধাভোগী এই ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি মো. আশেক হাসান বিআরডিবি পরিচালিত কিশোরী সংঘের ৫ জন সদস্যের মাঝে এবং একই সংঘের সদস্য বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের ১০০ জনের মধ্যে ৪৯ হাজার ৯শ ৪ টাকার চেক হস্তান্তর করেন।

আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে নারী ও পুরুষ সুবিধাভোগী উভয়পক্ষই যথাযথ জ্ঞান অর্জন করে ভবিষ্যতে দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *