খড়কী হাজামপাড়ায় বিএনপি কার্যালয়ের পাশে বোমাবাজি : এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী লাদেন গ্রেপ্তার

খড়কী হাজামপাড়ায় বিএনপি কার্যালয়ের পাশে বোমাবাজি : এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী লাদেন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের খড়কী হাজামপাড়া এলাকায় বিএনপি কার্যালয়ের পার্শ্ববর্তী স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণের চাঞ্চল্যকর ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি লাদেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত লাদেন যশোর শহরের খড়কী হাজামপাড়া এলাকার চান্দালী ওরফে চাঁদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার ও কোন্দলকে কেন্দ্র করে খড়কী হাজামপাড়া এলাকায় স্থানীয় বিএনপি কার্যালয়ের পাশেই বিকট শব্দে ককটেল বা বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে এলাকায় তীব্র আতঙ্ক ও ভীতির সঞ্চার হয়। পরবর্তীতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গত ৫ অক্টোবর ওহিদুল ইসলাম সোহেল বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মামলার বিবরণ অনুযায়ী অপর অভিযুক্ত আসামিরা হলেন—সানি, সাকিব ও তৌফিক।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামি লাদেনকে আজ বুধবার বিজ্ঞানসম্মত জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ বিচারিক আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিজ্ঞ বিচারক রিমান্ড আবেদন বিবেচনাধীন রেখে তাঁকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে।ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *