চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত

চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা দ্রুতগামী এক পিকআপের নির্মম ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক নবম শ্রেণির স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার সাথে থাকা আরও দুই সহপাঠী গুরুতর আহত হয়েছে।

আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাসতলা নামক এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত জুবায়ের হোসেন চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের বাসিন্দা আলীম দাফাদারের ছেলে। দুর্ঘটনায় আহত অপর দুই শিক্ষার্থী হলো একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন (১৫) এবং ওসিমের ছেলে ফাহিম (১৫)। তারা সকলেই স্থানীয় চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় পথচারীদের সূত্রে জানা যায়, সকালে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে চড়ে সকালে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে চৌগাছা-মহেশপুর সড়কের ফাসতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক (মহেশপুর) থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত পিকআপ মোটরসাইকেলটিকে সামনাসামনি সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিন বন্ধু সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপটি না থেমে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় পথচারীরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবিড় পরীক্ষা-নিরীক্ষা শেষে জুবায়েরকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত লিখন ও ফাহিমকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িত ঘাতক পিকআপটি চিহ্নিত করে চালককে আটকসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *