স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে বার্মিজ চাকুসহ দুই যুবককে আটকের দাবি করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আটকরা হলেন চাঁচড়া মধ্যপাড়া গোলদারবাড়ির বাবু মোল্লার ছেলে আকাশ এবং একই এলাকার মৃত মহাসিনের ছেলে তুষার।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চাঁচড়া ডালমিল এলাকার একটি খাবারের হোটেলের সামনে আতঙ্ক সৃষ্টির খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আকাশের পকেট থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

