জ্বালানি তেলের দাম কমানোসহ ছয় দাবিতে যশোরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ

জ্বালানি তেলের দাম কমানোসহ ছয় দাবিতে যশোরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জ্বালানি তেল ও কৃষি উপকরণের দাম কমানো, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশ এবং কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতসহ ছয় দফা দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ। মঙ্গলবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংগ্রাম পরিষদ যশোরের আহ্বায়ক ও জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি যশোর জেলার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মনিরামপুর শাখার সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলার সভাপতি আব্দুর রহিম, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট যশোরের আহ্বায়ক আলাউদ্দীন ও জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি যশোর জেলার দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস।

বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সার, গ্যাস ও বিদ্যুতের সংকটে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষিনির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশ থেকে সেচ মৌসুমে ডিজেলের দাম কমানো, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি জনসমক্ষে প্রকাশ, কৃষকদের উৎপাদিত ফসলের সার্বজনীন বীমা চালু এবং ৬৫ বছরোর্ধ্ব কৃষক-ক্ষেতমজুরদের স্থায়ী পেনশন ভাতা চালুর জোর দাবি জানানো হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *