৫০০ গ্রাম হেরোইন রাখার দায়ে বেনাপোলের ইকবালের যাবজ্জীবন কারাদণ্ড

৫০০ গ্রাম হেরোইন রাখার দায়ে বেনাপোলের ইকবালের যাবজ্জীবন কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই রায়ে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. ফৌজিয়া হাফসা আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের ওহাবের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত না থাকায় বিচারক তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালতের নথি ও মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ জানতে পারে যে এক ব্যক্তি বিপুল পরিমাণ হেরোইনসহ বেনাপোল বাজারে অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ দল বাজারের রাজ বেকারির সামনে অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে আটক করে। পরবর্তীতে তাঁর দেহে তল্লাশি চালিয়ে পরিহিত পাঞ্জাবির পকেট থেকে বিশেষ কায়দায় রাখা পাঁচটি পুঁটলিতে মোট ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ তদন্ত শেষে এসআই সুজিত কুমার মৃধা অভিযুক্ত ইকবালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মামলার সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি ইকবালের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আজ এই রায় প্রদান করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *