যশোরে নাশকতা ও কার্যালয় ভাঙচুর মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ কর্মী আটক

যশোরে নাশকতা ও কার্যালয় ভাঙচুর মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ কর্মী আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে একটি নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাতে যশোর জেলা ও সদর উপজেলার পৃথক স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— যশোর সদর উপজেলার রায়মানিক সরদারপাড়ার মালেক সরদারের ছেলে মোহাম্মদ আলী, দাইতলা এলাকার হাসান আলীর ছেলে গোলাম কাদের এবং ভগবতীতলা গ্রামের সালাম মোল্লার ছেলে ইকবাল হোসেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ জুন রাত আনুমানিক দেড়টার দিকে খবর আসে যে, জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা গোপন নাশকতার পরিকল্পনায় জড়ো হয়েছেন। সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থল অভিমুখে গেলে আসামিরা স্লোগান দিয়ে পাশেই অবস্থিত ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার এজাহারে আরও জানানো হয়, আক্রমণকালে হামলাকারীরা কার্যালয়ে রক্ষিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম এবং  প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ভাঙচুর করে মারাত্মক ক্ষয়ক্ষতি করে।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ জুন যশোর কোতোয়ালি থানায় একটি সুনির্দিষ্ট নাশকতা ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সেই মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত সম্পৃক্ততার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আজ তাঁদের যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *