“যশোরবাসীকে নির্ধারিত সময়েই পূর্ণাঙ্গ সিসিইউ সেবা দেওয়া হবে”: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

“যশোরবাসীকে নির্ধারিত সময়েই পূর্ণাঙ্গ সিসিইউ সেবা দেওয়া হবে”: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

নির্ধারিত সময়ের মধ্যেই যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত ‘জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির’ গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

উক্ত সভায় যশোরের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জেনারেল হাসপাতালের অবকাঠামোগত সংস্কার এবং স্থানীয় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জরুরি হৃদরোগীদের দ্রুত চিকিৎসার জন্য ২৫০ শয্যা হাসপাতালে দ্রুত সিসিইউ ইউনিট চালুর বিষয়টিতে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “যশোরের মানুষের স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দফতর ও পক্ষকে একযোগে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট চালুর উদ্যোগ বাস্তবে রূপ দেওয়া হবে, যাতে মুমূর্ষু হৃদরোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা অন্য কোনো জেলায় দৌড়াদৌড়ি করতে না হয়।”

যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি।

এছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *