যশোরের পালবাড়ী মোড়ের হাবিবি ও ভাই ভাই হোটেলকে জরিমানা

যশোরের পালবাড়ী মোড়ের হাবিবি ও ভাই ভাই হোটেলকে জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার পালবাড়ী মোড় এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে আইন ভঙ্গের দায়ে দুটি খাবার প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্র জানায়, সার্বিক বাজার মনিটরিংকালে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না ঝুলিয়ে রেস্তোরাঁ পরিচালনা করায় ‘হাবিবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই অভিযানে অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে ‘ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে একই আইনের ৩৮ ধারায় ২ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জরিমানা আদায় শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিক ও ব্যবসায়ীদের আইন মেনে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *