বাঘারপাড়ার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় গতি আনার তাগিদ : কর্মকর্তাদের সাথে এমপি সুলতানা আহমেদ

বাঘারপাড়ার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় গতি আনার তাগিদ : কর্মকর্তাদের সাথে এমপি সুলতানা আহমেদ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়ায় স্থানীয় উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতাকর্মীদের সাথে পৃথক দুটি গুরুত্বপূর্ণ ও সৌজন্য মতবিনিময় সভা সম্পন্ন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বাঘারপাড়া উপজেলা প্রশাসনিক ভবনে পৌঁছালে সংসদ সদস্য সুলতানা আহমেদকে অভ্যর্থনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার। সেখানে উভয়ের মাঝে বাঘারপাড়ার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সংসদ সদস্য সুলতানা আহমেদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমানের সঞ্চালনায় আয়োজিত উক্ত আলোচনা সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সুলতানা আহমেদ রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

একই দিন সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে বাঘারপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক প্রশাসনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সুলতানা আহমেদ।

প্রশাসনিক এই মতবিনিময় সভায় বাঘারপাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা শায়েদা নাসরিন জাহান, মৎস্য কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন রুম্মকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এস এম সাইফুল আলম, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলী ইমরান প্রমুখ।

সভায় সংসদ সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে এলাকার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও জনভোগান্তির বিভিন্ন দিক শুনে দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *