১০ম শ্রেণির ছাত্রী শিপ্রা ঘোষ হত্যার বিচার দাবিতে সহপাঠীদের ক্লাস বর্জন ও মানববন্ধন

১০ম শ্রেণির ছাত্রী শিপ্রা ঘোষ হত্যার বিচার দাবিতে সহপাঠীদের ক্লাস বর্জন ও মানববন্ধন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির উদীয়মান ছাত্রী শিপ্রা ঘোষের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং জড়িত আসামিদের ফাঁসির দাবিতে ফুসে উঠেছে সর্বস্তরের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সচেতন এলাকাবাসী।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে ভাতুড়িয়া হাই স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এক বিশাল ও স্বতঃস্ফূর্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নিহত শিপ্রা ঘোষের বড় ভাই পাপন কুমার ঘোষ ও প্রান্ত কুমার ঘোষের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত এই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় শত শত সাধারণ মানুষ ব্যানার-প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মানববন্ধনে সংহতি ও সুষ্ঠু বিচার দাবি করে বক্তব্য রাখেন ভাতুড়িয়া হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাব্বির রহমান, কাজল, বোরহান উদ্দিন এবং শিক্ষিকা জেসমিন আক্তারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা শিপ্রা ঘোষ হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সুনির্দিষ্ট অভিযুক্তদের নাম উল্লেখ করেন। তারা চাঁচড়া শ্রী শ্রী দশ মহাবিদ্যা ইসকন মন্দিরের অপার গোবিন্দ দাস, অর্জুন কৃষ্ণ দাস, পার্থ কৃষ্ণ দাস, পবিত্র দাস, সঞ্জয়, সাধন অধিকারী ও পাপিয়া অধিকারীসহ কয়েকজনের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তীব্র প্রতিবাদ জানান। একই সাথে অভিযুক্ত অপার গোবিন্দ দাসকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির কার্যকর প্রয়োগ নিশ্চিত করার জোরালো দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “একটি নিষ্পাপ ও মেধাবী ছাত্রীর মর্মান্তিক মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়। পুলিশের নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত খুনি ও তাদের মদদদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর ও রাজপথ অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *