৪১ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

৪১ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ময়মনসিংহের নান্দাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এক সফল অভিযানে ৪১ কেজি গাঁজাসহ ৫ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৫টা থেকে ৬টা ১০ মিনিটের মধ্যে নান্দাইল মডেল থানাধীন মুশুল্লী ডিগ্রী কলেজের দক্ষিণ পাশে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ৫ আসামির সবাই হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকার বাসিন্দা। তারা হলেন— চুনারুঘাট থানার পশ্চিম ডুলনা গ্রামের মোঃ সোহেল মিয়া (৩৫), আড়ংবিল (নালুয়া চা বাগান) এলাকার সমিরন সাধু (২৭), পূর্বটিলা গ্রামের অংকন ভৌমিক (২৬) এবং হাপটা হাওড় গ্রামের আরজু মিয়া (৩৫) ও মোঃ মনির মিয়া (৩২)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদে জানতে পেরে ডিএনসি বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি বিশেষ আভিযানিক দল মহাসড়কের মুশুল্লী ডিগ্রী কলেজ এলাকায় অবস্থান নেয়। ভোররাতে চালানের গতিবিধি শনাক্ত করে অভিযান চালিয়ে ৪১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই উক্ত ৫ কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক চক্রের পেছনের মূল হোতাদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা বিভাগের তদন্ত অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *