ঝিকরগাছার মাটিতে বিদেশি প্যাশন ফ্রুটের সুবাস !

ঝিকরগাছার মাটিতে বিদেশি প্যাশন ফ্রুটের সুবাস !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

অনলাইন যোগাযোগ মাধ্যম ইউটিউবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে বিদেশি সুস্বাদু ফল ‘আনারকলি’ বা ‘ট্যাংক ফল’ (প্যাশন ফ্রুট) বাণিজ্যিক চাষে বাজিমাত করেছেন প্রবাস ফেরত তরুণ উদ্যোক্তা মিলন হোসেন।

সাফল্যের এই গল্পটি যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের সেকেন্দারকাটি গ্রামের। ওই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে মো. মিলন হোসেন পরীক্ষামূলকভাবে মাত্র এক বিঘা জমিতে এ ফলের চাষ শুরু করে প্রথম ধাপেই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন।

নতুন এই কৃষি উদ্যোগ সম্পর্কে উদ্যোক্তা মিলন হোসেন জানান, মালয়েশিয়ায় দীর্ঘ ১০ বছরের প্রবাস জীবনের ইতি টেনে বছরখানেক আগে তিনি দেশে ফেরেন। দেশে স্থায়ী আয়ের পথ খুঁজতে গিয়ে ইউটিউবে প্যাশন ফ্রুট বা আনারকলি চাষের ওপর নির্মিত একটি প্রতিবেদন দেখে অনুপ্রাণিত হন। পরবর্তীতে ঝিনাইদহের মহেশপুর থেকে ১২৪টি মানসম্মত চারা সংগ্রহ করে মাচা পদ্ধতিতে এক বিঘা জমিতে রোপণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জমি প্রস্তুত, চারা ক্রয়, মাচা তৈরি ও আনুষঙ্গিক পরিচর্যা বাবদ এ পর্যন্ত তাঁর মোট খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। বর্তমানে ক্ষেতের গাছে সবুজ ও পরিপক্ব আনারকলি ফলের সমারোহ। পাইকারি ব্যবসায়ীরা সরাসরি বাগান থেকে প্রতি পিস ফল ২০ টাকা দরে কিনে নিচ্ছেন। প্রথম মৌসুমেই প্রায় দেড় লাখ টাকার ফল বিক্রির প্রত্যাশা করছেন তিনি।

মিলন হোসেনের মতে, এ ফল চাষে বড় সুবিধা হলো অতিরিক্ত রাসায়নিক সারের প্রয়োজন হয় না। কেবল জৈব সার ব্যবহার এবং মাটিতে পানি জমা রোধ করতে পারলে ঝুঁকি অনেকটাই কমে যায়। বছরে একটানা ৮ মাস গাছে ফলন পাওয়া যায়। প্রতিটি গাছ থেকে টানা ১৫ বছর ফল আহরণ সম্ভব। খরচ বাদ দিয়ে বছরে প্রায় ১০ লাখ টাকা বিক্রির আশা প্রকাশ করছেন এই সফল উদ্যোক্তা।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম জানান, “ঝিকরগাছার উর্বর মাটি ও জলবায়ু প্যাশন ফ্রুট বা ট্যাংক ফলের চাষাবাদের জন্য অত্যন্ত উপযোগী। ফুল ও ফল উৎপাদনের জন্যখ্যাত এই অঞ্চলে বিদেশি এমন অর্থকরী ফলের সফল বাণিজ্যিক আবাদ স্থানীয় কৃষিখাতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *