যশোরে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা : গোয়ালঘরে মরদেহ, পৃথক দুর্ঘটনায় মৃত্যু ও আহত ৭

যশোরে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা : গোয়ালঘরে মরদেহ, পৃথক দুর্ঘটনায় মৃত্যু ও আহত ৭

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছায় একটি খামারের গোয়ালঘর থেকে এক কেয়ারটেকারের মৃতদেহ উদ্ধার এবং পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত ও ১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া শহরের বেজপাড়ায় মা-বাবার ওপর অভিমান করে দোতলার ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছে এক শিশু।

ফার্মে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার:

চৌগাছায় একটি গরুর ফার্মের গোয়ালঘর থেকে গোলাম রসুল (৬০) নামে এক কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ৫৬ মিনিটের দিকে চৌগাছা পৌরসভার ডাক্তার আনিসুজ্জামান হাসপাতালের সামনে যশোর-চৌগাছা সড়কের পাশের একটি ফার্মে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রসুল চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের মৃত তজিবর মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতা সত্ত্বেও গত বৃহস্পতিবার কাজে এসেছিলেন গোলাম রসুল। রাতে বাড়ি না ফেরায় শুক্রবার সকালে তাঁর ছেলে আল আমিন ফার্মে গিয়ে বাবাকে চিৎ হয়ে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে সুরতহাল তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৬, চিকিৎসাধীন যুবকের মৃত্যু:

চৌগাছা-পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা গ্রামের কাশেম পার্কের সামনে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের ৬ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে যাত্রীবাহী একটি বাস (রাজবাড়ী-ব-১১-০০২১) ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি উল্টে ধানখেতে পড়ে যায়। আহতরা হলেন— রোকসানা (৪৫), চুমকি (৩৫), শিশু সাজিদা (৭), হুজায়ফা (২), আবুজার গিফারী (৯) এবং ভ্যানচালক সবুজ মিয়া (১৯)। তাঁদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত চুমকিকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অন্যদিকে, মুড়লী-রাজারহাট সড়কে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চলন্ত মাহেন্দ্র থেকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পাওয়া সুব্রত কুমার ধর (৩৮) নামে এক ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টার দিকে মৃত্যু হয়েছে। নিহত সুব্রত যশোর শহরের কাপুড়িয়াপট্টি বড়বাজার এলাকার বাসিন্দা। আইনি প্রক্রিয়া সম্পন্নে তাঁর লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অভিমান করে শিশুর ছাদ থেকে লাফ:

যশোর শহরের বেজপাড়া এলাকায় মা-বাবার ওপর পারিবারিক কারণে অভিমান করে দোতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সৈয়দা আম্মান রেজা ওরফে জান্নাতি (১২) নামে এক শিশু। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেজপাড়া জিল্লুর চায়ের দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জান্নাতি ওই এলাকার সৈয়দ আবিদ রেজার মেয়ে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশি সহায়তায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *