ঝিকরগাছায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনন্য আয়োজন

ঝিকরগাছায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনন্য আয়োজন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় তরুণদের ‘সামাজিক ও আবেগীয় জীবনদক্ষতা’ গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ঝিকরগাছা বিএম হাইস্কুলের হলরুমে আয়োজিত এই সেমিনারে বিদ্যালয়ের দশম শ্রেণির প্রায় চার শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডাব্লিউএইচও) বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট ড. মোঃ আব্দুল কাদের।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সুইসাইড প্রিভেনশন স্পেশালিস্ট ড. তানভীর হোসেন, ঝিকরগাছা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ঝিকরগাছা বিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল আলম, সরকারি এমএল হাইস্কুলের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান আজাদ,ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং ‘মনের বন্ধু’ সংগঠনের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মোহাঃ বারিউল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বর্তমান যুগের জটিল ও প্রতিযোগিতামূলক বাস্তবতায় তরুণদের কেবল প্রাতিষ্ঠানিক সনদের শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। এর পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি, পারস্পরিক সহমর্মিতা, মানসিক সুস্থতা ধরে রাখা, ইতিবাচক জীবনদৃষ্টি, নেতৃত্বের সুপ্ত গুণাবলি এবং দৈনন্দিন সমস্যার কার্যকর সমাধানের দক্ষতা অর্জন করা অত্যন্ত আবশ্যক। এ ধরনের জীবনদক্ষতা তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে এক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

বক্তারা আরো গুরুত্বারোপ করে বলেন, সামাজিক ও মনস্তাত্ত্বিক জীবনদক্ষতা সঠিক উপায়ে বিকাশের মাধ্যমে তরুণ সমাজকে মাদক, সহিংসতা, অবসাদ ও নানা সামাজিক বিচ্যুতি থেকে দূরে রাখা সম্ভব। একটি সমৃদ্ধ, মানবিক ও দায়িত্বশীল আধুনিক প্রজন্ম গড়ে তুলতে এ জাতীয় সচেতনতামূলক কর্মসূচির গুরুত্ব অপরিসীম।

উল্লেখ্য, সেমিনারটি সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রত্যক্ষ সহায়তায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ ও গ্র্যান্ড চ্যালেঞ্জেস কানাডার (Grand Challenges Canada) অর্থায়নে পরিচালিত প্রকল্পের অধীনে বাস্তবায়িত হয়। অনুষ্ঠানটির শেষ পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন মানসিক ও সামাজিক প্রশ্ন নিয়ে এক প্রাণবন্ত মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *