ডেঙ্গুতে যশোরে ১ জনের মৃত্যু : ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৫, হামেও শনাক্ত ৬

ডেঙ্গুতে যশোরে ১ জনের মৃত্যু : ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৫, হামেও শনাক্ত ৬

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় স্বাস্থ্য পরিস্থিতিতে ডেঙ্গু ও হাম রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে, হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬ জন ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত পৃথক দুটি দৈনিক স্বাস্থ্য প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি:

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ২৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে অভয়নগরে ৫ জন, বাঘারপাড়ায় ৩ জন, চৌগাছায় ৪ জন, ঝিকরগাছায় ১ জন, কেশবপুরে ১ জন, মণিরামপুরে ২ জন, শার্শায় ৪ জন এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫ জন ভর্তি হন।

২৪ ঘণ্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০২৬ জনে এবং মোট মৃত্যু হয়েছে ২ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯২৬ জন।

হাম পরিস্থিতি:

এদিকে জেলার হাম সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ২৪ ঘণ্টায় ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যবধি জেলায় মোট সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন ৮৮৩ জন, যার মধ্যে নিশ্চিত হামের রোগী ১১৭ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ২৩ জন হামের রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত সর্বমোট ৫৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নিশ্চিত আক্রান্তের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা স্বাক্ষরিত এ প্রতিবেদনে জেলার সার্বিক ডেঙ্গু ও হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং প্রাথমিক উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *