নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ : পুলিশের রাবার বুলেট

নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ : পুলিশের রাবার বুলেট

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান-১ এ পৌনে এক মিনিটের ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও মিছিলটি ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেপ্তার করার পাশাপাশি ৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ এর ভোলা মসজিদের সামনে এ নাশকতামূলক ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আরাফাত ও আব্দুর রহিম। তাঁদের দলীয় পদ-পদবি ও বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, ভোলা মসজিদের সামনে থেকে হঠাৎ করেই শতাধিক নেতাকর্মী সংগঠিত হয়ে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা চালায়। মিছিলে তারা ‘জয় বাংলা’ এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিকেন দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন সরকারবিরোধী শ্লোগান দিতে থাকে।

খবর পেয়ে টহল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এগোলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে পালানোর চেষ্টা করে। এতে এলাকায় বিকট শব্দে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং চরম আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলটি পুরোপুরি ছত্রভঙ্গ করে দেয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মিছিলটি পৌনে এক মিনিটের বেশি স্থায়ী হতে দেওয়া হয়নি। পুলিশ তাৎক্ষণিক পৌঁছালে তারা ককটেল ফাটিয়ে সটকে পড়ার চেষ্টা করে। ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশের ছোড়া রাবার বুলেটে কেউ আহত হয়নি।”

ওসি আরও জানান, আটককৃতদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং নাশকতার পেছনের উসকানিদাতাদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *